ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জীবননগর বিওপির বিজিবি সদস্যরা। রবিবার (১১ই মে ২০২৫) ভোরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। তারা গত ৬ মাস আগে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

আটক বাংলাদেশী পুরুষ নাগরিকগণ হলেন- বাগেরহাটের মোল্লাহাট থানার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী (৩৮), যশোরের শার্শা থানার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে ইউনুস আলী (৩৬), একই থানার বহিলাপোতা গ্রামের চাঁন মিয়ার ছেলে হোসেন আলী (৪৯), ইসলাম মোল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩৮), শাঁখারিপোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৬), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল হোসেন (১৮), নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ইলিয়াস হোসেন (৩৭), খাগড়াছড়ির রামগড় থানার হাতিরখোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী (২৬) এবং যশোরের কোতয়ালি থানার চাঁচড়া গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে জাহিদুর রহমান (৫০)।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পরিচালক লে. কর্নেল মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর হতে রবিবার ভোর সাড়ে ৪টার সময় হাবিলদার মনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩ জন নারী, ৯ জন পুরুষ ও ২ জন শিশুসহ মোট ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে  জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।