আপডেট নিউজ: বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ১১ নং ওয়ার্ডের উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শুক্রবার সন্ধা ৭:১৫ টায় আলফারুক একাডেমির হলকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দারসুল কুরআন পেশ করেন বরিশাল মহানগরীর সহকারী সেক্রেটারী ও কোতয়ালী থানা দক্ষিণ থানা আমির তারিকুল্ ইসলাম।
সভায় আরো বক্তব্য পেশ করেন কোতয়ালী থানা দক্ষিণ থানার নায়েবে আমির বিশিষ্ট আইনজীবী ও সাবেক কাউন্সিলর অ্যাডভেকেট সালাউদ্দিন মাসুম এবং ১০ ও ১১ নং ওয়ার্ডের তত্বাবধায়ক মো: হানিফ খান এবং আলফারুক ইউনিটের সভাপতি অধ্যাপক নজরুল ইবনে হোসাইন। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী জামায়াতের ১১নং ওয়ার্ডের সেক্রেটারী মো: মিরাজুল ইসলাম , মো: জাহাঙ্গীর হোসেন, মিরাজ উদ্দিন আহমেদ ও বায়তুল আনোয়ার ইউনিটের সভাপতি মো. সোলাইমানসহ পেশাজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী বহু সংখ্যক সহযোগী সদস্য।