ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আবুল কালাম (৪৩) নামের একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সোমবার (২৩শে জুন ২০২৫) সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ক্যান্টিনের সামনে দর্শনা-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপর হতে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম দর্শনা থানার দুর্গাপুর গ্রামের মৃত ছন্নত শেখের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার সকাল সোয়া ৬টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ক্যান্টিনের সামনে অবস্থান নেন। এসময় দর্শনা-চুয়াডাঙ্গা শহরগামী পাকা রাস্তার উপর হতে ২ কেজি গাঁজাসহ আবুল কালাম নামের একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।