চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ভোলা -৪ (চরফ্যাসন মনপুরা) আসনের সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের নির্দেশে বিশাল মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চরফ্যাসন উপজেলা ও পৌর শাখা ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় মিছিল শুরু হয়ে চরফ্যাসন বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে ফ্যাসন স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ কয়েক হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ঢাকা সহ বিভিন্ন এলাকায় দল পরিচয় হীন অল্প কিছু লোক কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় দল পরিচয়হীন এস লোকদেরকে আওয়ামী দোসর হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়।