ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ অন্যান্য কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ই জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পরিদর্শক (অপারেশনস্) আতিয়ার রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, দৈনিক জনকণ্ঠের জীবননগর প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

সভায় বক্তারা জীবননগরে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা সমাধানে দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণের আহ্বান জানান। এছাড়া জীবননগরে মাদকদ্রব্য সহজলভ্যের বিষয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেন।
জলাবদ্ধতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত এবং যেখানে সেখানে বসতবাড়ি নির্মাণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা। আবার অনেক ক্ষেত্রে প্রতিবেশীদের বাধা একটি সমস্যা।

তিনি আরও বলেন, টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা অনেক জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সমাধান করেছি। তবে বেশ কিছু জায়গায় সমাধান করা সম্ভব হয়নি। যেসব জায়গায় সমাধান হয়নি, সেখানে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাদকের বিষয়ে ইউএনও বলেন, আমি এখানে ৮ মাস আগে যোগদান করেছি। এই সময়ে মাদকের বিষয়ে কেউ কোনো তথ্য দেয়নি। আমরা চাই মাদক নিয়ন্ত্রণে থাকুক। এ বিষয়ে পুলিশসহ প্রশাসনকে সব সময় নির্দেশনা দেওয়া হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।