ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (৫ই আগস্ট) ভোরে শহরের কলোনীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- চুয়াডাঙ্গা কলোনীপাড়ার মৃত বাবর আলীর ছেলে মঞ্জু হোসেন (৫২) এবং সেলিমের ছেলে রাতুল (২২)।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাপ্টেন মনজুরুল ইসলাম মাশফির নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা কলোনীপাড়ায় মঞ্জু হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মঞ্জু হোসেন ও রাতুলকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৫টি রামদা, ১টি চাপাতি ২টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটক দুজনকে মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, আটক দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।