ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় আরও উদ্ধার করা হয় নগদ ৬৪ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন। মঙ্গলবার (৫ই আগস্ট) ভোরে দর্শনা বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- দর্শনার মোহাম্মদপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে নাজিম উদ্দিন ওরফে জনি ড্রাইভার (৪০) এবং মৃত নাজিমুদ্দিন খন্দকার রুমির ছেলে মোহাম্মদ আলী ওরফে তানিম (২২)।

দর্শনা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোরে দর্শনা বাসটার্মিনাল এলাকার পাবলিক টয়লেটের সামনে পাকা রাস্তার উপর হতে দুজনকে আটক করেন।

এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৬৪ হাজার টাকা ও ৫টি মেবাইল ফোন৷

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।