ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

দর্শনার মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ মাহবুবুল আলম পলাশ (৫০) নামের একজন আটক হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আটক পলাশ একই এলাকার মৃত বদরুল আলমের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মনজুরুল ইসলাম মাশফির নেতৃত্বে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার দিবাগত গভীর রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাহবুবুল আলম পলাশ নামের একজনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।