নিজস্ব প্রতিবেদক:: আগামী ৬ই ফেব্রুয়ারি (শুক্রবার) পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পাবলিক মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আমিরে জামায়াতের এই সফরকে সফল করতে আজ সমাবেশস্থল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।আজ দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাউফল পাবলিক মাঠ পরিদর্শন করেন। এসময় তারা আমিরে জামায়াতের হেলিকপ্টার অবতরণের নির্ধারিত স্থান (হেলিপ্যাড) এবং সমাবেশের মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সভাপতি, বরিশাল মহানগরী।আমিনুল ইসলাম খসরু: সভাপতি, বরিশাল প্রেসক্লাব।অ্যাডভোকেট নাজমুল আহসান আমির, পটুয়াখালী জেলা। ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন:
”আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বাউফল আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা সমাবেশের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট। একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জনসভা উপহার দিতে আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।”তিনি আরও যোগ করেন, “সর্বস্তরের জনগণকে নির্দিষ্ট সময়ের আগেই সমাবেশস্থলে উপস্থিত হয়ে আমিরে জামায়াতের দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।”