স্টাফ রিপোর্টার:
বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ অ্যালার্মনাই এসোসিয়েশন-২০২৬ এর মিলনমেলা পরবর্তী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ফেব্রুয়ারী শুক্রবার মাগরিববাদ স্কুলের হলরুমে এতে প্রাক্তন ছাত্রদের নেতৃবৃন্দ অংশ নেন।
ঢাকায় অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন ৯০ ব্যাচের মোহাম্মদ শহীদ ঢালির পূর্ণ সুস্থতায় দোয়া করা হয়। তাছাড়া ২০০৩ ব্যাচের ফারান রশিদ পরানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুন অর রশিদ, স্কুল গভর্নিং বডির সাবেক সভাপতি মাকসুদুল হক মাসুদ, স্কুলের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত মেজর নজরুল ইসলাম সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।