বাকেরগঞ্জ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুননবী তালুকদার জানান, আগামীকাল ৯ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩ ঘটিকায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠে জনসভা শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। তিনি এই কর্মসূচি সফল করতে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তাছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মাওলানা মাহমুদুননবী তালুকদার বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। বাকেরগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত এই জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, জনগণের সমর্থন পেলে বাকেরগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত এবং শোষণহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও প্রত্যাশা করেন তিনি।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে ও মিডিয়া সেক্রেটারি আল আমিনের অনুষ্ঠিত এই সভায় বাকেরগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন মিরাজ, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান, স্বচ্ছ টিভির জাকির জমাদ্দার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমার দেশের দানিসুর রহমান লিমন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, দৈনিক আমার সংবাদের মোঃ মাসুদ সিকদার, দৈনিক যুগান্তরের তালুকদার মোঃ জুয়েল, বাংলা টিভির এস এম পলাশ, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, মাই টিভির মোঃ মিজানুর রহমান, দৈনিক কালবেলার উত্তম দাস, দৈনিক মতবাদের শফিকুল ইসলাম নাসির, দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ, দৈনিক কালের সাক্ষীর কেএম সোহেল হাসান মুসা, দৈনিক মাতৃভূমির খবরের মিনহাজুল ইসলাম সুজন, দৈনিক বাংলাদেশ সমাচারের জাহিদুল ইসলাম মনির, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক মানবজমিনের শামীম হোসেন, এশিয়ান টিভির জহিরুল হক আকন, দৈনিক ইনকিলাবের জহিরুল ইসলাম, দৈনিক আজকের তালাশের বাদশা ফয়সাল খান সবুজ, এশিয়ান টিভির মোঃ জহিরুল ইসলাম, দিন প্রতিদিনের মহসিন মোল্লা, একাত্তর টিভির জুয়েল মৃধা, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক মতবাদের শফিকুল আলম নাছির, মোহনা টিভির শাখাওয়াত হোসেন, দৈনিক শাহনামার গাজী মোঃ মোশাররফ, দৈনিক ভোরের অঙ্গীকারের মোরশেদ, দৈনিক আলোকিত বরিশালের রাজিউর রহমান মাসুম, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, দৈনিক মানব কন্ঠের এইচ এম কামাল মৃধা, দৈনিক দক্ষিণবঙ্গের জাকির খান, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম, দৈনিক বরিশাল বার্তার রবিউল ইসলাম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সোহেল হাওলাদার, দৈনিক বাংলা কাগজের মোঃ সানি, দৈনিক দক্ষিণ বঙ্গের মুরাদ মীর, আরিফিন ফিরোজ, অপু দাস প্রমূখ।