বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১১ দলীয় ঐক‍্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনের নির্বাচন।

তাই ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাঁড়িপাল্লা। এজন্য সবাইকে তিনি ন্যায় প্রতিষ্ঠায় চাঁদাবাজের হাত থেকে পরিত্রাণ পেতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে গনমিছিল পূর্ব জনসভায় ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য একে এম ফখরুদ্দিন খান রাজি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম।জনসভা শেষে বিশাল নির্বাচনী গণমিছিলটি বের হয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাকেরগঞ্জ জেএস ইউ মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়।