বিশেষ প্রতিনিধি, বরিশাল:: আগামীর ১২তারিখের ভোট হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। ইনসাফের শরীয়াহ যারা চায়না তাদের বিরুদ্ধে। অতিতে যা হয়েছে আগামীতে বাকেরগঞ্জবাসী আর ভুল করবে না। বাকেরগঞ্জবাসীর সাথে চরমোনাই নিবিড় সম্পর্ক। আগামী দিনে বাকেরগঞ্জবাসী হাতপাখা মার্কায় ভোট দিয়ে শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে নির্বাচিত করে সংসদে পাঠাবে।

সোমবার রাতে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন মনোনীত মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের হাতপাখা মার্কার নির্বাচনী জনসভায় দলের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাকেরগঞ্জের একজন প্রাথী বলে তিনি নাকি ভোট করবে কার বিরুদ্ধে প্রার্থী খুঁজে পায়না। হিংসা করবেন না। আপনি কেন ভুলে যান অহংকার পতনের মূল। আগামীর বাংলাদেশে বাকেরগঞ্জবাসী ইনসাফের মার্কা, কুরআন সুন্নাহর মার্কা হাত পাখায় ভোট দিয়ে নির্বাচিত করবে।

গণ মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, ঝালকাঠী-নলছিটি আসনের সংসদ সদস্য প্রার্থী নওমুসলিম সিরাজুল ইসলাম সিরাজী,জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আজাদী প্রমূখ।

জনসভা শেষে নির্বাচনী গণমিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান করে প্রদক্ষিণ করে পুনরায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে শেষ হয়।