আপডেট নিউজ ডেস্ক:: আজ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। আলহামদুলিল্লাহ-দীর্ঘ প্রতীক্ষার পর এ দেশের মানুষ ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দায়িত্বশীল নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সুযোগ পেয়েছে। আমাদের আজকের প্রতিটি ব্যালট হোক স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।