আপডেট নিউজ:: বরিশালে ভোটের রায় এবার স্পষ্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। একই সঙ্গে ছয় আসনেই এগিয়ে রয়েছে ‘হ্যাঁ’ ভোট।
বরিশাল ১ গৌরনদী আগৈলঝাড়া
ধানের শীষের জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। জামায়াতে ইসলামীর মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। ব্যবধান ৫৪ হাজার ২৮৯। এখানে হ্যাঁ ভোট ১ লাখ ১২ হাজার ২০৮, না ভোট ৭৩ হাজার ৯৮৯।
বরিশাল ২ বানারীপাড়া উজিরপুর
বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট। জামায়াতের আবদুল মন্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট। ব্যবধান ৬৭ হাজার ৫৪০। হ্যাঁ ভোট ১ লাখ ৩৪ হাজার ২৭৮, না ভোট ৮০ হাজার ৯৬৬।
বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদী
ধানের শীষের জয়নুল আবেদীন পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। ঈগল প্রতীকের মোহাম্মদ আসাদুজ্জামান ভুঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ব্যবধান ১৮ হাজার ৭৩৮। হ্যাঁ ভোট ১ লাখ ২২ হাজার ৩০৫, না ভোট ৪০ হাজার ৬৩৬।
বরিশাল ৪ হিজলা মেহেন্দীগঞ্জ
বিএনপির মো. রাজিব আহসান পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট। জামায়াতের মোহাম্মদ আব্দুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট। ব্যবধান ৫৩ হাজার ৬৩৮। হ্যাঁ ভোট ১ লাখ ৪৩ হাজার ৯০০, না ভোট ৬৪ হাজার ৫১১।
বরিশাল ৫ সদর ও বরিশাল সিটি কর্পোরেশন
ধানের শীষের মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট। ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট। ব্যবধান ৪০ হাজার ১০২। হ্যাঁ ভোট ১ লাখ ৭৬ হাজার ৬৮৭, না ভোট ৬৯ হাজার ৩৯৪।
বরিশাল ৬ বাকেরগঞ্জ
বিএনপির আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মাহামুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। এই আসনে মুফতি ফয়জুল করীম ২৮ হাজার ৮২৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।এই ফলাফলে বরিশালের ছয় আসনেই সংসদে যাচ্ছেন বিএনপির প্রার্থীরা।