বরিশাল ব্যুরো:: বরিশালের হিজলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
তাই সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ, নিষিদ্ধ বিপুল পরিমাণের কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।যৌথ অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সোহেল রানা ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম সহ নৌ বাহিনীর সদস্যরা।