বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রিয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৫ মার্চ তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ তার দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।