আমিনুর রহমান নয়ন সিনিয়র, স্টাফ রিপোর্টার
জীবননগরে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমির রহুল আমিন। রবিবার (২২শে মার্চ) সন্ধ্যায় জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে এমপি রহুল আমিন বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। জীবননগরে যত অসংগতি আছে আপনারা সেগুলো তুলে ধরবেন। আপনারা, আমরা, প্রশাসন সবাই মিলে সমাধানের পথ খুঁজব। আপনারা যদি থেমে যান অগ্রযাত্রা থেমে যাবে। আপনারা এগিয়ে গেলে অগ্রযাত্রা এগিয়ে যাবে। আমরা সকলে একসাথে কাজ করলে জীবননগর অবশ্যই মাদক ও দুর্নীতিমুক্ত হবেই ইনশাআল্লাহ।’
এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলম, সভাপতি আতিয়ার রহমান, প্রেসক্লাবের সহসভাপতি শেখ শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান রাজ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জীবননগর সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সংবাদ সারাবেলার সহকারী বার্তা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সদস্য ও কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বকর সিদ্দিক, আরটিভি ও জনকণ্ঠের জীবননগর প্রতিনিধি ওমর ফারুক, রুপালী বাংলাদেশ পত্রিকার জীবননগর প্রতিনিধি আহাম্মদ সগীর, আজকের বসুন্ধরা পত্রিকার জীবননগর প্রতিনিধি মেহেদী হাসান সম্রাট, মুসলিম টাইমসের জীবননগর প্রতিনিধি আজিজুর রহমান, জনতার জমিন পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলামসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।