আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার ৩১তম সাধুসঙ্গ ও বাউল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা এপ্রিল) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সাধুসঙ্গ ও বাউল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন জীবননগর উপজেলা শাখার সভাপতি আলী হোসেন মেম্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল হোসেন জিসান এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন।

উথলী সন্ন্যাসীতলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন।

উথলী সন্ন্যাসীতলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উথলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খানের সার্বিক ব্যবস্থাপনায় এ সাধুসঙ্গ ও বাউল অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে পূণ্যসেবা গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।