বরিশাল প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।রোববার রাত ২টা ৪৫ মিনিটে আরিফ সরদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে আরিফ সরদারের রান্নাঘর ও বসতবাড়ি, আওয়াল সরদারের বসতবাড়ি এবং মান্নান সরদারের বসতবাড়িসহ মোট চারটি ঘর পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।