যশোর প্রতিনিধি:: যশোরের কেশবপুরে মেয়ের হাতে মা গৌরী রানী অধিকারী (৭৫) খুন হয়েছেন। সোমবার গভীর রাতে কেশবপুর উপজেলা শহরের সাহাপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত দীপ্তি রানী অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।জানা গেছে, দীপ্তি রানী কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে পারিবারিক বিষয়ে মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দীপ্তি। একপর্যায়ে গৌরী রানীর থাকার ঘরের পাশের ছাদে গভীর রাতে শক্ত ভারী বস্তু (বঁটির কাঠের অংশ) দিয়ে গৌরী রানী অধিকারীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত দীপ্তি রানী অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দীপ্তি রানী অধিকারীকে আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।