নিজস্ব প্রতিবেদক:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৯ নং চরমানিকা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চরফ্যাশন উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি প্রভাষক এমরান হোসেন মিজান
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,”ঈদ মানেই খুশি। ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমাদেরকে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”
প্রভাষক এমরান হোসেন মিজান একজন সমাজসেবক হিসেবে চর মানিকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি পেশাগত জীবনে দুলার হাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক । বিশিষ্ট রাজনীতিবিদ প্রভাষক এমরান হোসেন মিজান মানুষের কল্যাণে এক নিবেদিতপ্রাণ। সমাজের কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদান তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ আসনে অধিষ্ঠিত করেছে।
তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
মাদকমুক্ত সমাজ গঠনে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এলাকাবাসীর প্রত্যাশা,
প্রভাষক এমরান হোসেন মিজান এর হাত ধরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৯ নং চর মানিকা ইউনিয়ন আগামীতে আরও উন্নত, সমৃদ্ধ ও মানবিক ইউনিয়নে পরিণত হবে।