রিপোর্ট অলিউল্লাহ::“মানবতা, ক্রীড়া ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে চলবো মোরা একসাথে, অর্জন করবো মানবতাকে”এই বলিষ্ঠ শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহায় চার শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো Humanity And Sports Alliance! বৃহস্পতিবার (২৮ মে) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়!

সংগঠনটির সভাপতি তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ পাটোয়ারী বলেন, পবিত্র ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে সামান্য হলেও হাসি ফোটানোই আমাদের এই সংগঠনের উদ্দেশ্য। ভবিষ্যতেও আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল শাহরিয়ার
বলেন, মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই Humanity And Sports Alliance একমাত্র লক্ষ্য।

সাংগঠনিক সম্পাদক মনির হোসেন হাওলাদার বলেন, ভবিষ্যতেও সংগঠনের সকল সহযোদ্ধাদের নিয়ে মানুষের কল্যাণে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন!