গৌরনদী প্রতিনিধি।।গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি, বরিশাল ওলামা পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং দ্রুত সুস্থতা কামনা করে তাকে দেখতে যান গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। এ সময় তিনি আহত মাওলানা জাকির হোসেনের চিকিৎসার খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
জহুরুল ইসলাম জহির মাওলানা জাকির হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।