রিপোর্ট অলিউল্লাহ:: “ইউকে টিভি বিডি’র কমিউনিটি” উদ্যোগে যুক্তরাজ্যে ১১ জুন ২০২৬ বুধবার আয়োজিত এই বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট, কৃতী ও অনুকরণীয় ব্যক্তিদের সাফল্যকে তুলে ধরার এক ঐতিহ্যে পরিণত হয়েছে।
“ইউকে টিভি বিডি’র কমিউনিটি” এই বছরের অনুষ্ঠানে সমাজকল্যাণ, শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন! ক্রেস্ট গ্রহন করেন লন্ডন প্রবাসী বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের কৃতি সন্তান বরিশাল বাণী’র উপ-সম্পাদক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান খান
মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে আসছে। সংগঠনটি শিক্ষা সহায়তা, অসহায় পরিবারের জন্য আর্থিক সহযোগিতা, মসজিদ-মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান খান এ সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে বলেন, এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মানবতার সেবায় নিবেদিত থেকে আমরা ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
তিনি এ অর্জনের জন্য ফাউন্ডেশনের সকল শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লন্ডন ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও তাকে এই সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছে।উল্লেখ্য, মানবকল্যাণ ও কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতিবছর UK TV BD Community Award প্রদান করা হয়ে থাকে।