আপডেট নিউজ:: ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম এবং নবনির্বাচিত সভাপতির মনোনয়নে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফুল হক।
এ উপলক্ষে শাখার সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে শাখা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনায় সর্বাধিক ভোটপ্রাপ্ত আতিকুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে আসিফুল হককে মনোনীত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।