নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলায়  ইজিবাইক, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য থ্রি-হুইলার যানবাহনের একতরফা ভাড়া বৃদ্ধির কারণে বাকেরগঞ্জের সাধারণ মানুষ ওই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের সরকারি অনুমোদন বা নির্ধারিত নীতিমালা ছাড়াই ইজিবাইক চালকরা ইচ্ছেমতো দেড় থেকে দুই গুণ পর্যন্ত ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। গত এক মাসে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে একাধিক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরো জানান, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তবে বাকেরগঞ্জের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দেন, অতি দ্রুত বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন পৌরসভার সব ধরনের থ্রি-হুইলার ও সিএনজির নির্ধারিত ভাড়া ঘোষণা না করলে আমরা মাঠে আন্দোলনে নামতে বাধ্য হবো

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বরিশাল ৬ বাকেরগঞ্জ  সংসদ সদস্য আবুল হোসেন খানের সাথে বসে মিটিং করে খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।