শাহিন হাওলাদার:: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাকেরগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির হাওলাদার।
এক বার্তায় তিনি জানান, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের পাশে থেকে আজীবন সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য।
”আমি বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে নিজের সর্বোচ্চ দিয়ে সেবা করে যেতে চাই। এলাকার সর্বস্তরের জনগণের কাছে আমি আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
স্থানীয় গণমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সেবামূলক কাজে মোহাম্মদ বশির হাওলাদারের সক্রিয় অংশগ্রহণ এলাকায় ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সর্বস্তরের জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।