অনলাইন ডেস্ক:: ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য জেলা প্রশাসন কর্তৃক ভাঙ্গার চেষ্টার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ৩৯ জন নাগরিক। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংযোগ সড়কের বেদিতে ঝিনাইদহের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের কাজ অসম্পূর্ণ ছিল। হঠাৎ করে একটি খোড়া অজুহাত দেখিয়ে কারও সাথে কোন আলোচনা না করে ভাস্কর্যটি ভাঙ্গার কাজ শুরু করে ঝিনাইদহ জেলা প্রশাসন। যা জনমনে গভীর ক্ষোভের সঞ্চার করেছে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সেইসাথে যথাযোগ্য মর্যাদায় ভাস্কর্যটি যথাস্থানে পুনঃস্থাপনের জন্য তারা জোর দাবি জানান। এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ভাঙ্গার যে সকল ঘটনা ঘটেছে তাও সস্কার এবং পুনঃস্থাপনের জোরালো দাবি জানানো হয়। আর যারা এই সব ন্যাক্কারজনক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।