টঙ্গী প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে চলমান মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ নার্গীস বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নার্গীস বেগম টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তি এলাকার আলাল উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নার্গীস দীর্ঘদিন যাবৎ কেরানীর টেক এলাকায় মাদক কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে চারটার দিকে থানার এসআই তোফায়েল আহমেদ তুহিন এর নেতৃত্বে একদল পুলিশ তার দোকানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।