গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (২৮), একই এলাকার ইউনুস শিকদারের ছেলে শাহ আলম (২৯), ফতেপুর গ্রামের নয়ন সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২১) ও খারদ্বার এলাকার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল হালিম (৪৫)।বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, রোববার দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকা থেকে চোর সিন্ডিকেটের সদস্য ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ইজিবাইক চোর সিন্ডিকেটের একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা ও বাগেরহাট সদর মডেল থানা’র চৌকস টিমের যৌথ অভিযান পরিচালনায় বাগেরহাট জেলার বিভিন্ন স্থান থেকে চক্রের অন্যান্য ০৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।