পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৫৭ জন উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তার এ চেক তুলে দেয়া হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি। এতে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো.মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৫৭ প্রকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৫ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।