মোংলা প্রতিনিধি:: সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত খুলনার দাকোপ থানার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই এলাকা থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের ৪৫ কেজি হরিণের মাংসসহ দুজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।