পটুয়াখালী প্রতিনিধি:: নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে তাঁর জীবনের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকার কথা স্মরণ করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ দলীয় নেতাকর্মীরা।
এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।