নিজস্ব প্রতিবেদক বরিশাল।। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে এক কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হয়েছে।

​বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ছুফী খাজা বাবা ফরিদপুরী নকশবন্দী মোজাদ্দেদী (কুঃ ছঃ আঃ) ছাহেবের মহান আদর্শ ও দিকনির্দেশনাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের বরিশাল বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান জামাল।

​কর্মীসভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের স্থানীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ ফাহিম খান ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নবগঠিত মহানগরের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা সহ বরিশাল জেলা ও বিভাগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ সারির নেতৃবৃন্দ।