চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং চরফ্যাশন উপজেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
এছাড়া সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরনবী, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।