আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ ইমন আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫শে আগস্ট) দুপুরে উপজেলার নতুনপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইমন আহম্মেদ জীবননগর থানার পেয়ারাতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইমন আহম্মেদ নামের একজনকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫৪২ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১১০ বোতল উইনসেরেক্স সিরাপ, নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল।

এ ঘটনায় আটক ইমন আহম্মেদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।