আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সূর্য্য তোরণ ক্লাব।
সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে শুক্রবার (২৮শে আগস্ট) বিকাল ৪টার সময় উথলী বাজারে সূর্য্য তোরণ ক্লাবের হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূর্য্য তোরণ ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ।
ক্লাবের সহ-সম্পাদক অ্যাড. নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মান্নান পিল্টু, উপদেষ্টা পরিষদের সদস্য এহসানুল হক নেন্টু, মোশাররফ হোসেন তেলা, উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ক্লাবের সহ-সম্পাদক রুবেল আহম্মেদ সাঈদ, অর্থ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাম্মদ সগীর।
এছাড়া উপস্থিত ছিলেন জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন এবং উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাদের প্রত্যককে সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গত বছরও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছিল সূর্য্য তোরণ ক্লাব।