গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি ও গৌরনদী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ রিয়াজ মোরশেদ স্বাধীন আর নেই। সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রিয়াজ মোরশেদ স্বাধীন। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৮ আগস্ট শুক্রবার তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গৌরনদী উপজেলা জাকের পার্টি, বরিশাল জেলা জাকের পার্টি এবং দলের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দীর্ঘদিনের সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।