কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের প্রায় ছয় ফুট উচ্চতার দুটি অবয়ব প্রদর্শন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
এদিকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও মহিপুরেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।