চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আব্দুল্লাহপুর বাজার কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার।
সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সদস্য, আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আবদুল্লাহ পুর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী আল আমিন বকসি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, যুবদল নেতা হোসেন, ইউছুফ ফকির, ফরিদ, ইমু দেওয়ান, নোমান ফকির, নাজমুল, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মঞ্জু মাঝি, সাধারণ সম্পাদক রিপন পঞ্চায়েত, শ্রমিক নেতা এনায়েত হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তোফায়েল ভূইয়া, যুগ্ম আহ্বায়ক জামাল ফরাজী, মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ওয়াদুদ বিশ্বাস, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন দিদার, লিটন ফকিরসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।