ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরা উপজেলায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরযতিন এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. রাকিব (২২) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিন ফিটারের ছেলে মো. সাগর (২৪)।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার দীপক চৌধুরীর বাড়ি সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। এ সময় রাকিব ও সাগর নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশী চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এরপর শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।