নিজস্ব সংবাদদাতা:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ ২ নং ওয়ার্ডে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন সাবেক সাধারণ সদস্য পদপ্রার্থী মো. সোহেল হাওলাদার। ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে নিজের নির্বাচনী ভাবনা ও অঙ্গীকার তুলে ধরেছেন। সম্প্রতি দেওয়া এক বার্তায় সোহেল হাওলাদার বলেন, বিগত নির্বাচনে নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তির মুখোমুখি হলেও জনগণের ভালোবাসা ও অধিকার রক্ষার লড়াই থেকে তিনি কখনো পিছপা হননি। অর্থ-সম্পদের মোহ নয়, বরং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করাকেই তিনি নিজের জীবনের মূল অঙ্গীকার হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘অর্থ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল সম্বল।’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। সোহেল হাওলাদার আরও বলেন, বেবাজ ২ নং ওয়ার্ড থেকে দুর্নীতি ও বৈষম্য দূর করে একটি আধুনিক, ডিজিটাল ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তোলাই তার অন্যতম প্রধান লক্ষ্য। এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সোহেল হাওলাদার আরও বলেন, বেবাজ ২ নং ওয়ার্ড থেকে দুর্নীতি ও বৈষম্য দূর করে একটি আধুনিক, ডিজিটাল ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তোলাই তার অন্যতম প্রধান লক্ষ্য। এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ওয়ার্ডের যুবসমাজ, মুরুব্বি ও সর্বস্তরের ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের মূল্যবান একটি ভোট ও সমর্থন আমাদের ওয়ার্ডের ভাগ্যোন্নয়ন এবং সামগ্রিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রয়োজন। এ সময় বেবাজ ২ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোহেল হাওলাদার ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।