শামীম মীর গৌরনদী প্রতিনিধি:: বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২‘র গৌরনদী ডিজিএম অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল হালিম খান।
বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সদস্য ও গৌরনদী ডায়গনিষ্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এসএম মোশারফ হোসেন, সাংবাদিক উত্তম দাস, সাংবাদিক শামীম মীর,পলাশ তালুকদার, মোঃ লিটন খান, এসএম মিজান প্রমূখ।