নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর বাকেরগঞ্জ উপজেলা শাখার (জেলা সমকক্ষ) আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে মোঃ আফজাল হোসেন গাজীকে সভাপতি এবং মোঃ শাহিন মিরাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন- মোঃ রাশেদুল ইসলাম জ্যেষ্ঠ সহ-সভাপতি, মোঃ মাহবুব আকন সহ-সভাপতি, মোঃ পারভেজ হাওলাদার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলে জান্নাত সুরুভী যুগ্ম সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, প্রকাশিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পরে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।