আপডেট নিউজ ডেস্ক:: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন দেশের সব নদ-নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার।নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া।
মঙ্গলবার তিনি দৌলতখানের বিভিন্ন মাছের আড়ত পরিদর্শন করেন। এ সময় তিনি জেলেদের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে না নামার জন্য সতর্ক করেন।
এ সময় তিনি বলেন, “নিষেধাজ্ঞা চলাকালীন সময়ের সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য যে ভিজিএফ চাল বরাদ্দ রয়েছে, তা যথাসময়ে প্রকৃত জেলেদের মাঝে বিতরণ করা হবে। সবাইকে আইন মেনে মা ইলিশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”