অলিউল্লাহ খান:: বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও বরিশাল চকবারস্থ ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক কেন্দ্রীয় সভাপতি এনায়েতুল্লাহ ফয়রাবী শুক্রবার (৯ অক্টোবর) বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক অধ্যক্ষ বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদ্রাসা সাবেক সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের পটুয়াখালী জেলার ও বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের জিরাইল গ্রামের কৃতি সন্তান আব্দুল হান্নান আজিজিকে হাসপাতালে দেখতে যান!

এ সময় তিনি হান্নান আজিজির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন! বেশ কিছুদিন ধরে মো.আব্দুল হান্নান আজিজি ডায়াবেটিস, প্রেসার, কিডনি ও শারীরিক সমস্যা নিয়ে অসুস্থতায় ভুগছেন।

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মুঃ হাফীজুর রহমান এর তত্বাবধানে চিকিৎসাধীন মো. আব্দুল হান্নান আজিজির বড় ছেলে মোঃ মাহমুদুর রহমান তার পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।