বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ থানা জামে মসজিদের সাবেক ইমাম হাবিবুর রহমান মুন্সী আজ রবিবার রাত ৭টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তেকালে ধর্মপ্রাণ মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম হাবিবুর রহমান মুন্সীর নামাজের জানাজা আগামীকাল সোমবার সকাল ১০টায় ভরপাশা ইউনিয়নের নয়া রাস্তায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।