রিপোর্ট অলিউল্লাহ খান:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এফ এম মাসুম মোল্লা বাচ্চুকে শুক্রবার (২৫ অক্টোবর) বরিশালে নিজ বাসায় দেখতে গেলেন টঙ্গী পপুলার জেনারেল হাসপাতাল ও নিউ ঢাকা ইসলামী জেনারেল হাসপাতালের এর পরিচালক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদার ও বাকেরগঞ্জ সরকারী কলেজের সাবেক নাট্য ও ক্রীড়া সম্পাদক-ছাত্র সংসদ নেতা সমাজসেবক মশিউর রহমান শিকদার!

এ এফ এম মাসুম মোল্লার শারীরিক অবস্থা সম্পর্কে খোজ নিতে তার নিজ বাসায় ছুটে যান তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন! বেশ কিছুদিন ধরে তিনি ডায়াবেটিস, প্রেসার, ও শারীরিক সমস্যা নিয়ে অসুস্থতায় ভুগছেন।