আগৈলঝাড়া প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও সরকারি পোশাক বিতরণ করা হয়েছে।সোমবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। গ্রাম পুলিশের সার্বিক চলাচল সহজ করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে গতিশীলতা আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।